দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হজ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জের মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, হজযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার যুগোপযোগী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
মন্ত্রী জানান, বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্রীরা স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন।
তিনি বলেন, দালালচক্রের অপতৎপরতা বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। অতীতের নেতিবাচক চর্চা ও দুর্নামের অধ্যায় পেছনে ফেলে জনবান্ধব ও সেবামুখী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে আই