• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

শাওন হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের আল্টিমেটাম

ময়মনসিংহ প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যার ঘটনায় মানববন্ধন, সড়ক অবরোধ ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন সহপাঠীরা। আসামিদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে শনিবার রাত ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আনন্দ মোহন কলেজ মাঠে শাওনের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

নিহত নুরুল্লাহ শাওন (২৬) কলেজটির রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান (রিয়াদ) শহরের জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে যান। সন্ধ্যার দিকে অন্তত সাত সদস্যের একটি কিশোর দল তাদের ঘিরে ধরে টাকা দাবি করে। নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই জানালে দুইজনকে মারধর করা হয়। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে মঞ্জুরুল সাঁতরে নদ পার হয়ে ফিরতে সক্ষম হন। তবে শাওন নিখোঁজ হন।

পরে স্থানীয়দের সহায়তায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার সকালে নদীর পাড়ে শাওনের ব্যাগ ও জুতা পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নদের চরে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানাজা শেষে শাওনের মরদেহ নিজ জেলা কিশোরগঞ্জে নেওয়া হয়। বিকেল ৫টায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।

আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তানজিল খান বলেন, কলেজ মাঠে জানাজা শেষে মানববন্ধন করা হয়। পরে মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ রাত আটটার মধ্যে সব আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দেন।

আরও পড়ুন

বরগুনায় জেলের জালে ২২ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার টাকায়

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে। খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

জানাজায় উপস্থিত ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, রাত আটটার মধ্যে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আমরা পুলিশকে গ্রেপ্তার করব।

জে আই

  • শাওন হত্যা
  • আল্টিমেটাম
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের
দুই কিশোরের জবানবন্দিতে কলেজ ছাত্র শাওন হত্যার বিবরণ
দুই কিশোরের জবানবন্দিতে কলেজ ছাত্র শাওন হত্যার বিবরণ
ইয়েমেনে সৌদি জোটের হামলা, ইউএই বাহিনীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ইয়েমেনে সৌদি জোটের হামলা, ইউএই বাহিনীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
‘আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি’
‘আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।