দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৮ মাস পর পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন নেতা-কর্মী একটি লাঠির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করছেন।
এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন।
পতাকা উত্তোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের মূল কার্যালয় এখনও তালাবদ্ধ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত গমনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার এড়াতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জে আই