দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় এলাকায় যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্টার এক্সপ্রেস বাসের চালকের সহকারী আকাশ সরদার (৩১) ও সুপারভাইজার ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনই গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে নাওডোবা গোলচত্বর এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রী নামাচ্ছিলো খান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এসময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেস নামের আরেকটি যাত্রীবাহী বাস যাত্রী নামানো পরিবহনটিকে ধাক্কা দেয়। এতে দুটি পরিবহনের একটির পেছনের অংশ ও আরেকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুটি গাড়ির মাঝে চাপা পড়ে আকাশ সরদার নামের স্টার এক্সপ্রেস গাড়ির চালকের সহকারী নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় স্টার এক্সপ্রেসের সুপারভাইজার ইউনুস মোল্লাকে শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০-৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক হোসেন বলেন, যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার সাথে সাতে ঘটনাস্থলে ছুটে আসি। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।
এবি/