দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধে হয়ে যায় যান চলাচল।
তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ২০ জন।
তিনি আরও জানান, এ খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আরএ