দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সীমান্তে রাতভর অভিযান পরিচালনা করে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বুধবার ভোররাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ে পালিয়ে যায়। জব্দকৃত এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, ৩৯ বিজিবি শেরপুর আন্তজার্তিক সীমানা রক্ষা ও যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
আরএ