দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার টুটপাড়ায় সোহেল (৩৫) নামের এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়ার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল ৫ জন দুর্বৃত্ত এসে সোহেল নামের ওই যুবকের কোমরে গুলি করে পালিয়ে যায়। পরে আহত সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।
আরএ