দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সরকারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও দলটির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাধীনতার পর প্রথমবার এ আসনে প্রতিমন্ত্রী হওয়ার খবর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আনন্দে ভাসছে ভারতীয় সীমান্তবর্তী জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপিসহ এলাকার সর্বস্তরের মানুষ।
দলীয় নির্দেশনামতে এলাকায় আনন্দ মিছিল নিষিদ্ধ থাকলেও সাধারণ মানুষের মনে যেন মহা আনন্দের ঢেউ লেগেছে। এ আনন্দ শুধু দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাতেই নয়, তা ছড়িয়ে পড়েছে পুরো জেলাব্যাপী। কায়সার কামালকে প্রতিমন্ত্রী করায় নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, পর্যটন শিল্পের অপার সম্ভাবনার জনপদ দুর্গাপুর-কলমাকান্দা সুদীর্ঘকাল ধরেই অবহেলিত। এ দুই উপজেলায় হিন্দু, মুসলমান ছাড়াও রয়েছে গারো, হাজং ও খ্রিস্টান সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক লক্ষাধিক মানুষ। কিন্তু এখানকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। বিশেষ করে এলাকাটি ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় স্থানীয় লোকজন জড়িয়ে পড়ছে মাদকসহ নানারকম পণ্যের চোরাকারবারি ব্যবসায়। ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিন ধরেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করে আসছিলেন।
তবে এবার তিনি প্রতিমন্ত্রী হওয়ায় এখানকার মানুষের ভূমি সমস্যাসহ নানামুখি সমস্যা সমাধানের স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
এবি/