দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বন্দুক দিয়ে অবৈধভাবে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জয়নাল আবেদীন। তিনি জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে।
জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় প্রকাশ্যে বন্দুক দিয়ে পাখি শিকার করছিলেন জয়নাল আবেদীন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া শিকার করা পাখিগুলো স্থানীয়ভাবে মাটিতে পুঁতে ফেলা হয়।
আরএ