দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মুলাদীতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মল্লিক বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। অন্য আহতরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, মুলাদী সদর ইউনিয়নের সদস্য সাকায়েত মল্লিক তার ছেলের তৃতীয় জন্মদিন উপলক্ষে রোববার অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে একই বাড়ির বাসিন্দা কবির মল্লিককে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে দাওয়াত দেওয়া হয়।
এতে ক্ষিপ্ত হয়ে কবির মল্লিক অনুষ্ঠানের জন্য উঠানে টানানো শামিয়ানা ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে মনির মল্লিক, মিজান মল্লিক, মেজবা মল্লিকসহ চারজনকে গুরুতর অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।
জে আই