দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে মহাসড়কে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪১) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০)।
পুলিশ জানায়, একটি প্রাইভেট কার যমুনা সেতু এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার ও ভ্যানে থাকা চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. শরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জে আই