দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর-২ আসনে (রায়পুর) ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বিজয়ী হয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় তিনি সঙ্গে করে নিয়ে যান ফুলের তোড়া ও মিষ্টি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিজয়ী নবনির্বাচিত এমপি খায়ের ভূঁইয়া জেলা শহরের অবস্থিত নদী বাংলায় রুহুল আমিন ভূঁইয়ার বাসায় যান।
এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন। পরে তারা বেশ কিছুক্ষণ রায়পুর আসনটির উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলাপচারিতা করেন। বিএনপির খায়ের ভূঁইয়া জামায়াত নেতা রুহুল আমিন ভূঁইয়ার কাছ থেকে বিভিন্ন দিকনির্দেশনা পরামর্শ নেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সাবেক সদর পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, যুবদল নেতা বেলাল মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহম্মেদ রাজু, ছাত্রনেতা নাজমুল হাসান নোমান, ইয়ামিনসহ প্রমুখ।
উল্লেখ্য, আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির। বিএনপির খায়ের ভূঁইয়া প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি ৩ বারের সাবেক এমপি ছিলেন। এবারসহ ৪ বার এমপি নির্বাচিত হয়েছেন খায়ের ভূঁইয়া রায়পুর আসন থেকে।
আরএ