দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে যান সদ্য নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
নিহতরা হলেন- টাঙ্গাইল পৌরসভার ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন (২০) ও ফাহিম (২১)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতেলের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, রাতে শহর থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এসময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পরে যায়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই বন্ধুকে মৃত ঘোষণা করেন।
আরএ