দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেছেন, ‘কেন জামায়াত এতো ভোট পেলো? যে ফলাফল হয়েছে এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। কোথায় আমাদের ভুল ছিল সেগুলো বের করতে হবে। তা না হলে বিএনপির ভবিষ্যত খারাপ হবে।’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি। নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে। কেউ ভালোভাবে চলাফেরা করতে পারেনি। সেই নির্বাচন গতকাল হয়েছে। কিন্তু আমাদের মনে বড় কষ্ট, সেই নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন এবং বিএনপির ভুমিধ্বস বিজয় দেখে যেতে পারেনি। তিনি আল্লাহর ডাকে চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করব। এখন আমরা তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে রয়েছি।’
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে প্রতিটি আসনের ফলাফলে ভোটের ব্যবধান কম ছিল।
/অ