দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে জয়লাভ করায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় তার নিজ বাসভবনে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।
ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। প্রিয় নেতাকে ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দিপু ভূঁইয়া উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।
নেতাকর্মীদের সামনে বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পরে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ বিজয় আমার নয়। এ বিজয় তারেক রহমানের, এ বিজয় গণতন্ত্রের। গণতন্ত্রের মাধ্যমে এদেশে আবার শান্তি ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘দলবল নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে আমি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো। যেখানে থাকবে না সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ।’
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা বিগত ১৭ বছর এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজ তিনি আমাদের মাঝে আজ নেই। তিনি আজ বেঁচে থাকলে এ আনন্দটা আরও বড় হতো।’
/অ