• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী
  • নোয়াখালী সদর

নোয়াখালীর ৫ আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

দেশ টিভি ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপর এক আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপির ধানের শীষের এ এম মাহবুব উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লার মো. ছাইফ উল্লাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট। এ আসনে মাহবুব উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ১১২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষের জয়নুল আবদীন ফারুক পেয়েছেন ৮৫ হাজার ৩৩০ ভোট। শাপলা কলি প্রতীকের সুলতান মাহমুদ জাকারিয়া পেয়েছেন ৭০ হাজার ৭৩৯ ভোট। এ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জয়নুল আবদীন ফারুক।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১৬৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলে ধানের শীষ প্রতীকের মো. বরকত উল্লাহ বুলু পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট। বরকত উল্লাহ বুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ১৯৮টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট, সদর আংশিক) আসনের ১৫৬টি কেন্দ্রের ফলে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট। পোস্টাল ব্যালটসহ ২৭ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে ফখরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০৪টি কেন্দ্রের ফলে শাপলা কলি প্রতীকের আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। ধানের শীষ প্রতীকের মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬১ হাজার ৯৫১ ভোট। এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী

বিজয় মিছিল নয়, বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিলের ঘোষণা বিএনপির

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও বলেন, বেসরকারি ফলাফলে নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে এনসিপি প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে। জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে নোয়াখালীর সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

কে

  • বিএনপি
  • এনসিপি
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।