দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের ৬টি আসনে ধানের শীষ এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার রাতে বরিশালের ৬টি আসনের ফলাফল ঘোষণার পর এমন তথ্য জানা যায়।
আসন অনুযায়ী বরিশালের ৬টি সংসদীয় আসনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের মোট কেন্দ্র ১২৯।
প্রাপ্ত ফলাফল ৪২টি। ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৩৪৩০৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ১৪৬৯৫, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার ১৯০০ ও স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা নিয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পেয়েছেন ১৩৬৯৮ ভোট।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনটিতে মোট কেন্দ্র ১৪০টি। প্রাপ্ত ফলাফল ৩২টি। আসনটির বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছেন ২৮৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান ১৭২৫৯ ভোট পেয়েছেন। আর ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নেছার উদ্দিন পেয়েছেন ৯৯৩টি ভোট।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনটিতে মোট কেন্দ্র ১২৬। প্রাপ্ত ফলাফল ১৭টি। বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ১০৬০৭ ভোট। ঈগল মার্কা নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) পেয়েছেন ৯৯০৭। আর লাঙল মার্কা নিয়ে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ২১২৯ ভোট।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনটিতে মোট কেন্দ্র ১৪৯টি। প্রাপ্ত ফলাফল ৪৮টি। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী রাজিব আহসান পেয়েছেন ৪৩০৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ২২৬৪৬। আর ইসলামি আন্দোলন প্রার্থী সৈয়দ এছহাক মোহাম্মাদ আবুল খায়ের পেয়েছেন ১৬৯৯৮ ভোট।
বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনটিতে মোট কেন্দ্র ১৭৬টি। প্রাপ্ত ফলাফল ৪৩টি। ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ৩০৪৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ১৬০৫৫। আর মই মার্কা নিয়ে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবত্তী পেয়েছেন ৫৮০৬ ভোট।
বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনটিতে মোট কেন্দ্র ১১৩টি। প্রাপ্ত ফলাফল ৫৫টি। বিএনপির প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ৩৯৮৮০। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ২৬১১০। আর ইসলামি আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা মার্কা নিয়ে পেয়েছেন ১৫০৯১ ভোট।
আরএ