দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে কেন্দ্রে প্রবেশ করে ৫ তরুণ একটি ভোট কক্ষ দখলে নিয়ে ব্যালটে দেদারসে সিল মরেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখার পর পুনরায় ভোট চালু হয়। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় প্রিজাইডিং অফিসারকে।
জানা গেছে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার পর তরুণদের একটি দল কেন্দ্রে প্রবেশ করে। এ সময় একটি বুথে ৫ তরুণ প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী উপস্থিত ছিলেন না। ভোটকক্ষে সিল মারার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আধা ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহন শুরু হয়।
ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আবু হেনাকে দায়িত্ব দেয়া হয়েছে।
কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে কোন প্রার্থীর লোকজন এটি করেছে, সেটি আরও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.সাইফুর রহমান বলেন, বিষয়টি আলোচনায় আসার পরপরই কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। তবে তারা কোনো প্রতীকে সিল মেরেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪৫-৫৫ শতাংশ ভোট পড়েছে।
এবি/