দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর সার্বজনীন দুর্গামন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় দুর্গা প্রতিমা ভাঙচুর এবং মন্দিরের অন্য সব প্রতিমা ভেঙে ফেলা হয়েছে ।
ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক-১ ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরের এই ন্যক্কারজনক ঘটনার জন্য দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একদল উগ্রবাদী ধর্মান্ধ মানুষ আড়াল থেকে এসব নিন্দিত কাজে উস্কানি দিচ্ছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আশীষ কুমার চক্রবর্তী মন্দির সংস্কারের জন্য নগদ পঁচিশ হাজার টাকা দেন পাশাপাশি ভবিষ্যতে ওই অঞ্চলের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। ক্ষতিগ্রস্ত মন্দিরের পাশাপাশি তিনি পার্শ্ববর্তী মলাইশের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী, আহ্বায়ক পল্লব চক্রবর্তী ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, সরাইলের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রনেতা তন্ময় চক্রবর্ত্তী তনু, সরাইলের হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি দিলীপ বণিক, সরাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুরধন বিশ্বাস ও সরাইলের আনন্দময়ী কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক অসীম কুমার ধর।
এছাড়াও ছিলেন, ক্ষতিগ্রস্ত মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমরেশ সরকারসহ অন্যান্য সদস্য ও স্থানীয়রা।
জেডএ