• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

ভোট কেন্দ্রের ব্যালট ছিনতাইয়ের দায়ে যুবককে ৩ বছরের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

শেরপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ৯৮ নম্বর নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা জানান, সকাল ১১টার দিকে শেরপুর-১ (সদর) আসনের ওই কেন্দ্রে বিএনপির ১৫-১৬ জন নেতাকর্মী প্রবেশ করে কেন্দ্র দখল করে নেয় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে অবৈধভাবে ভোট দেওয়া শুরু করে।

তাদের মধ্যে বিএনপি নেতা মো. রাহাত হোসেন, কর্মী বাবুল মিয়া, জাহাঙ্গীর হোসেন ও রুবেল মিয়ার নাম উল্লেখ করেন তিনি।

এ সময় ধানের শীষ প্রতীকে সিল মারা ২৬টি ব্যালট পেপার নির্ধারিত বাক্সে ফেলা হয় এবং ০২৯৯৯০১-০৩০০০০০ ক্রমিক নম্বরযুক্ত গণভোট ও প্রতীক সম্বলিত দুটি ব্যালট পেপারের বই নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পরিকল্পনা কমিশনের সহকারী সচিব শিবরাজ চৌধুরী, সেনাবাহিনীর টহল দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ছিনতাই হওয়া ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শেষে ছিনিয়ে নেওয়া দুটি ব্যালট বই এবং বাক্সে থাকা ২৬টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

পরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আটক মাসুদ মিয়াকে ১৯৭২ সালের আইনের ৮১(১)(চ)(অ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

একই কেন্দ্রে লাঙল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেন (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই আসনের দিঘারপাড় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্টদের মধ্যে হট্টগোলের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উদয় সাহা জানান, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তাদের আটক রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

বিয়ের দিনে ভোটকেন্দ্রে বরের সাজে যুবক, বললেন- ‘আগে ভোট, পরে বিয়ে’

শেরপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

জে আই

  • কারাদণ্ড
এ সম্পর্কিত আরও খবর
দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি দায়ে ২ জনের কারাদণ্ড
দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি দায়ে ২ জনের কারাদণ্ড
ঢাকায় মোবাইল কোর্টে ১২ জন মাদকসেবী ও বহনকারীর কারাদণ্ড
ঢাকায় মোবাইল কোর্টে ১২ জন মাদকসেবী ও বহনকারীর কারাদণ্ড
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণে দুইজনের কারাদণ্ড
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণে দুইজনের কারাদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।