দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে স্ট্রোকে আক্রান্ত হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নিহত বাবু (৬০) মহাদেবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যান বাবু। ভোটার স্লিপ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন ও দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, তিনি স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থার দ্রুত অবনতি হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় কিছু সময়ের জন্য ভোটকেন্দ্রে উৎকণ্ঠা তৈরি হলেও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।
জে আই