দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ৬ টিকটকারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ জুলাই) রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২৮ জুলাই) সকালে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিকটকাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাতেন খা মোড়ের রাহাত আলীর ছেলে রওনক বিশ্বাস (২৩), রাজশাহী পবা উপজেলার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে মোস্তাকিম (২৫), নগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে আল মামুন (৪৭), কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুরের আব্দুর রাজ্জাকের ছেলে সাজু আহমেদ (৩৩), কুষ্টিয়া সদর উপজেলার কালিশংকরপুরের মঞ্জুর হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও পাবনার ঈশ্বরদী উপজেলার হাসপাতাল রোডের আ. মান্নানের মেয়ে আয়েশা সিদ্দিকা (২২)।
আরএমপি মুখপাত্র রফিকুল আলম বলেন, শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম মহানগর এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিউটি করছিল। এ সময় ডিবি পুলিশের ওই টিম নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোশাক পরে কয়েকজনকে দেখতে পান। তারা পুলিশ সম্পর্কে নেতিবাচক টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করছিলেন। তাই তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেডএ