দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে এসব বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জিসান মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় সদর উপজেলার ঘোষেরচর প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগান থেকে। পরে পর্যায়ক্রমে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় দুটি, বীণাপানি স্কুল সংলগ্ন সড়কে একটি, মাঝিগাতি ১০নং পল্লী এন.কে উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি এবং রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
এছাড়া ১১৬ নম্বর শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়ক এবং টুঙ্গিপাড়া উপজেলার ছিলনা গোয়াধানা স্কুলের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
বিস্ফোরণের পরপরই সেনাবাহিনীসহ যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযানের সময় সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে জিসান মোল্লাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জে আই