দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে কোনো উস্কানিতে পা না দিয়ে ধানের শীষ প্রতীক ও গণভোটের ‘হ্যা’ ভোটের পক্ষে সম্মিলিতভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর-৫ আসনসহ সারাদেশের ভোটারদের বিএনপি মনোনীত প্রার্থী ও গণভোটের ‘হ্যা’র পক্ষে ভোট প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
রহমাতুল্লাহ আরও বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নাগরিকদের সামনে তাদের ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে।
তার অভিযোগ, এই সুযোগ নষ্ট করতে বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে এবং নির্বাচনী পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। এসব প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
রহমাতুল্লাহ আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখানো নতুন মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের স্বপ্ন ব্যাহত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান।
জে আই