দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালীন চট্টগ্রাম-১ আসনের এক ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা বরুণ কান্তি সাহা হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলার জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রিসাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম গ্রহণ করতে উপস্থিত ছিলেন।
সরঞ্জাম হস্তান্তরের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের দিকনির্দেশনামূলক বক্তব্য চলাকালে হঠাৎ বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়েন।
বরুণ কান্তি সাহা মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক এবং আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, প্রিসাইডিং কর্মকর্তাদের ব্রিফিং চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ প্রিসাইডিং কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নির্বাচনি কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ওই কেন্দ্রে বাবলু বড়ুয়া নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জে আই