দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেওয়া এক ভুয়া গোয়েন্দাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ ককটেল ও গুলি উদ্ধার হয়েছে।
আটক ভুয়া গোয়েন্দার নাম মো. আবু মুসা (৩২)। তিনি সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমন্বয়ক মো. নাজমুল হোসাইন রনিকে জানান— আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে ককটেল ও গুলি আছে। বিষয়টি নাজমুল হোসেন রনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন।
এরপর সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়দানকারী মো. আবু মুসাকে আটক করা হয়। তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারই (মুসা) দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দুটোর দিকে আলিপুরের একটি বাঁশ বাগান থেকে ৫টি ককটেল ও ৫টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয় দানকারী আবু মুসা ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
সদর সেনা ক্যাম্পের বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে আবু মুসা নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড গুলি, ৯৩টি ইয়াবা এবং ৫৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
এবি/