দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আউটারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগেই ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এবি/