দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া জানান, সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রিজার্ভ টিম, মোবাইল টিম, পেট্রোল টিম ও টহল টিম প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ সদর আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৪৮৮ জন, এর মধ্যে পুরুষ দুই লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী দুই লাখ ২৬ হাজার আটজন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আটজন। এখানে মোট ১৪৫টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ হিসেবে চিহ্নিত।
নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে রয়েছে দুটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৩৪ জন, এর মধ্যে পুরুষ দুই লাখ ১৫ হাজার ৭৮৬ জন এবং নারী দুই লাখ ২৪ হাজার ২৪৮ জন। এখানে মোট ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৫৫টি অধিক গুরুত্বপূর্ণ, ৫৯টি গুরুত্বপূর্ণ এবং ৪০টি সাধারণ ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত।
এমএস/