দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে শহরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাদের দাবি, পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে এবং নির্বাচন বানচাল করার উদ্দেশেই এ ঘটনা ঘটানো হতে পারে।
স্থানীয় বিএনপির নেতারা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পের ব্যানার, ত্রিপল ও সামিয়ানা পুড়ে যায়।
নেতারা অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান,গভীর রাতে কে বা কারা বিএনপির অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করছি। যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
আরএ