দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী শুনলে অনেকের মনে হয় মানুষটা যেন একা। কিন্তু আমি একা নই। এই এলাকার ভোটারদের ভালোবাসা ও দোয়া আমার সঙ্গে রয়েছে। সুতরাং হাঁস প্রতীক কোনো একক প্রার্থীর নয়—হাঁস প্রতীক জনগণের প্রতীক। হাঁস প্রতীক চাঁদাবাজি ও মামলাবাজি থেকে নিরাপদ থাকার প্রতীক। হাঁস প্রতীক বড় দলগুলোর অত্যাচার থেকে মুক্তি চান—এমন মানুষের প্রতীক।
তিনি সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল আপনাদের ভোটকেন্দ্রে যেতে হবে। আপনারা যদি সকালে কেন্দ্রে না যান, তাহলে আপনার মূল্যবান ভোটটি নষ্ট হয়ে যেতে পারে। আপনার একটি ভোট আমার কাছে অনেক দামি। আমার ভাইদের কাছে অনুরোধ থাকবে—ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’
রুমিন ফারহানা বলেন, ‘আমার কোনো অবৈধ কালোটাকা নেই। আমি আপনাদের ঘরে ঘরে টাকা দেওয়ার মতো শক্তি রাখি না। আমার বড় কোনো কর্মীবাহিনী বা গুণ্ডাবাহিনীও নেই, যারা কেন্দ্র দখল করে রাখবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি এক মিনিটের জন্যও ভোটকেন্দ্র পাহারা দেন, তাহলে আমার একটি ভোটও কেউ চুরি করতে পারবে না। ভোটের আগে তারা হয়তো আপনাদের উপহারের নামে কিছু দিতে পারে। যদি দেয়, তাহলে নিয়ে নিন—কোনো অসুবিধা নেই। তবে ভোটটা দেবেন হাঁস প্রতীকে।’
আরএ