দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সদর আসনে (টাঙ্গাইল-৫) স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌরউদ্যান ও সাবালিয়া এলাকায় পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার ছিলিমপুর চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
নিহতদের স্বজনদের ভাষ্য, সোমবার বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণমিছিল শুরু হয়। মিছিলে অংশ নেওয়ার একপর্যায়ে পৌর উদ্যান এলাকায় জোনাব আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে মিছিলটি সাবালিয়া এলাকায় পৌঁছালে জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়েন। তাকেও উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, জিয়াউর রহমান আগে থেকেই হৃদ্রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আজ আমার গণমিছিল ছিল। বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এতে অংশ নেন। দুঃখজনকভাবে মিছিলে অংশ নিয়ে আমার দুই কর্মী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আমি তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
জে আই