• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ব্রাহ্মণবাড়িয়া

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী মৃধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার গণমাধ্যমে তার স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিষয়টি তার পারিবারিক সূত্র ও স্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক স্বার্থ হাসিল ও প্রতিহিংসামূলক উদ্দেশ্যে তাকে তিনটি মামলায় আসামি করা হয় এবং নিজ এলাকা থেকে বিতাড়িত করা হয়। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মামলাগুলোর ঘটনাসমূহের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি মামলায় উল্লেখিত সময়কালে তিনি এমপি পদেও অধিষ্ঠিত ছিলেন না বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তাকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তবে আইনি বাধ্যবাধকতার কারণে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তার পক্ষে দলের নেতা–কর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে তাকে এবং তার নেতা–কর্মীদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ অবস্থায় অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না বলেও জানান। এমন প্রতিকূল পরিবেশ বিবেচনায় নিয়ে দলীয় নেতা–কর্মীদের সিদ্ধান্তক্রমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর “কঠিন ও বেদনাদায়ক” সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

বিজ্ঞপ্তিতে তিনি তার আবেগপ্রবণ ভোটার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়–স্বজন ও নেতা–কর্মীদের পাশে থাকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে নির্বাচনী এলাকার সবার নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবার নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সদস্য ও সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (রওশনপন্থী) আলী নেওয়াজ জানান, বিভিন্ন মামলার আসামি হওয়ায় এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকির কারণে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে তিনি আজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, বিষয়টি তার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছেনি। এটি সম্পূর্ণ প্রার্থীর ব্যক্তিগত বিষয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেই প্রক্রিয়াগতভাবে প্রার্থীতা বাতিল হয়ে যায় না। নির্ধারিত আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হলে নির্বাচনী ব্যালট পেপারে সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক বহাল থাকবে।

এ বিষয়ে অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধার সঙ্গে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরএ

  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার
১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি নিয়ে যা জানালেন ইসি সচিব
১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি নিয়ে যা জানালেন ইসি সচিব
সংসদের চতুর্থ অধিবেশন শুরু সোমবার
সংসদের চতুর্থ অধিবেশন শুরু সোমবার
এনবিএর সভাপতি জাবেদ, সম্পাদক রাইসুল
এনবিএর সভাপতি জাবেদ, সম্পাদক রাইসুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X