দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ ১০টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে ২০লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসা মালিক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নুরে মদীনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জে তারাবো পৌরসভার বরপা এলাকায় নুরে মদীনা নামক মাদ্রাসার নূরানী বিভাগের বন্ধ কক্ষের ভেতরে হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এসময় মাদ্রাসার ভেতরে বিভিন্ন কক্ষে থাকা শিক্ষার্থীরা দৈাড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাদ্রাসার লাইব্রেরীসহ বিভিন্ন কক্ষে রাখা কিতাব, বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।
ফায়ার সার্ভিস আরো জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কে