দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি খোরশেদ খাঁ (৫২)। তিনি উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উত্তর আব্দুল্লাহপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়।
অভিযানকালে খোরশেদ খানের বসতঘরের বাথরুম থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগাজিন এবং দা ও লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
জে আই