দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১৩, রংপুরের একটি অভিযানিক দল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে র্যাব–১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৬ ফেব্রুয়ারি এসব অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুকুরটারী গ্রামে আব্দুল মজিদ উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ৫ কেজি ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছির উদ্দিন ৩২ ওই এলাকার বাসিন্দা এবং তিনি আব্দুল মজিদ উদ্দিনের ছেলে।
অন্যদিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজার এলাকায় ফুলবাড়ী–নাগেশ্বরী সড়কে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র্যাব। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শুভ মিয়া ২১, আলমগীর ৩৫ এবং রমজান আলী ১৯। তাদের মধ্যে দুইজন লালমনিরহাট এবং একজন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নতুন ও অভিনব কৌশলে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
র্যাব–১৩, রংপুরের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এমএস/