দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও ইমিগ্রেশন পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠান টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালের চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নগরীর চকবাজার বাণিজ্যিক এলাকায় দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চকবাজার বাণিজ্যিক এলাকায় আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালের চেয়ারম্যান মঞ্জু বিশ্বাস বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে আমাদের প্রতিষ্ঠান। চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও ইমিগ্রেশন পরামর্শ সেবা আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করতেই এই শাখা চালু করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজু বিশ্বাস বলেন, ২০১৩ সাল থেকে টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও ইমিগ্রেশন ক্ষেত্রে আস্থাভাজন সহযাত্রী হিসেবে কাজ করে আসছে। চট্টগ্রাম শাখার মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা সরাসরি আধুনিক ও মানসম্মত কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিউদ্দিন সুমন (প্রোপ্রাইটর, প্রফেশনাল স্কুল অব বিজনেস), আব্দুল মোমেন রাফি (প্রোপ্রাইটর, আরএনবি গ্লোবাল), কানন (ব্যবসায়ী), মফিজ (পরিচালক, বিট বাইট সল্যুশনস) এবং লায়ন মান্নান (প্রোপ্রাইটর, মাহিরা ইন্টারন্যাশনাল)। তারা জানান, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ভিসা প্রসেসিং, স্কলারশিপ তথ্য ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ে টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আশা প্রকাশ করেন যে, চট্টগ্রাম শাখাটি আধুনিক ও সুসজ্জিত অফিস পরিবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস নিশ্চিত করবে। এতে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি ভিসাসংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমবে।
অনুষ্ঠানের শেষে অতিথিদের মাঝে টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় এবং ভবিষ্যতে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলেও শাখা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়।
জে আই