দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক উঠান বৈঠকে মা-বোনদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, আমাদের জীবন গেলেও মা-বোনদের ইজ্জত রক্ষা করতে দু’বার ভাববো না।
তিনি আরও বলেন, মা-বোনদের মতাদর্শ ও মত দ্বিমত নির্বিঘ্নে সাধারণ মানুষের কাছে প্রচার ও প্রচারণা চালানোর অধিকার রয়েছে। এ ক্ষেত্রে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের ঘোষণা দিয়েছে বিএনপি। জসিম উদ্দিন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে বিএনপি দেবিদ্বার আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জে আই