• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

সাইকেল-হ্যান্ডমাইকে ব্যতিক্রমী প্রচারণায় মানুষের দোরগোড়ায় এমপি প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের নির্বাচনী মাঠে যখন প্রার্থীরা ব্যস্ত বিশাল কর্মীবাহিনী, বাহারি গাড়ির বহর আর উচ্চবাজেটের প্রচারণায়—ঠিক তখনই এক ব্যতিক্রমী দৃশ্য কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে। পুরোনো একটি সাইকেলের প্যাডেল চেপে, কাঁধে ঝুলানো হ্যান্ডমাইক এবং আবহমান গ্রামবাংলার ঐতিহ্য "ঢেঁকি" প্রতিক সঙ্গে নিয়ে একাই গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরছেন এক স্বতন্ত্র প্রার্থী। তিনি মো. আজিজার রহমান (বিএসসি)—পেশায় শিক্ষক, স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজিজার রহমানের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামে। ব্যক্তিগত জীবনের মতোই তার নির্বাচনী প্রচারণাও সাদামাটা ও সহজ-সরল। তার নেই কোনো মোটরসাইকেল, জিপ বা প্রচারণার গাড়ি। নেই বেতনভুক্ত কর্মীবাহিনী কিংবা পোস্টার–ব্যানারের জাঁকজমক। আছে শুধু বহু বছরের পুরোনো একটি বাইসাইকেল এবং নির্বাচনের জন্য কেনা একটি হ্যান্ডমাইক।

প্রতিদিন কাক ডাকা ভোরে তিনি কাঁধে হ্যান্ডমাইক ঝুলিয়ে বেরিয়ে পড়েন। সাইকেল চালিয়ে ছুটে যান হাট-বাজার, গ্রামের চৌরাস্তা, মানুষের উঠোনে। কোথাও দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য, কোথাও আবার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়। একাই সভা করেন, একাই শোনেন মানুষের কথা। এভাবে গাইবান্ধা-৩ আসনের প্রত্যন্ত অঞ্চলে ইতোমধ্যেই তিনি শতাধিক পথসভা ও উঠান বৈঠক করেছেন।

নির্বাচনী মাঠে আজিজার রহমান নতুন নন। এর আগেও তিনি উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং সংসদ উপ-নির্বাচনে অংশ নিয়েছেন। বিজয়ের দেখা না পেলেও জনসেবার অঙ্গীকার থেকে তিনি বারবার মাঠে নেমেছেন। এবারও তার মূল প্রচারণার কেন্দ্রবিন্দু সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা—শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা, দুর্নীতিমুক্ত স্থানীয় উন্নয়ন এবং জনপ্রতিনিধির সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ।

আজিজার রহমান বলেন, “আমার কাছে বড় কোনো বাহন বা বিশাল টিম নেই। কিন্তু মানুষের কাছে গিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। এই সরাসরি যোগাযোগ থেকেই আমি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গী করেই উন্নয়নের কাজ করতে চাই।”

তার এই ব্যতিক্রমী প্রচারণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে অনেকেই তার অধ্যবসায় ও সাধারণ জীবনধারাকে আখ্যা দিচ্ছেন ‘গণতন্ত্রের সৌন্দর্য’ ও ‘সত্যিকারের জনসংযোগ’ হিসেবে। কেউ কেউ তাকে বলছেন ‘গণতন্ত্রের প্রকৃত সৈনিক’।

এই আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৫ লাখ ৬ হাজার ভোটারের এই আসনে প্রচারণার শেষ সময়ে বড় দলগুলোর প্রার্থীরা যখন সর্বশক্তি নিয়ে মাঠে, তখন আজিজার রহমানের এই নিঃসঙ্গ কিন্তু নিরেট প্রচেষ্টা স্থানীয়দের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

সাধারণ ভোটারদের অনেকের ভাষ্য—আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হোন কিংবা না হোন, তার এই সাইকেলচালিত যাত্রা ইতোমধ্যেই একটি শক্ত বার্তা দিয়ে গেছে। রাজনীতির বাণিজ্যিকীকরণ ও জাঁকজমকের এই সময়ে তিনি দেখিয়ে দিচ্ছেন, মানুষের কাছে পৌঁছাতে সবচেয়ে বড় শক্তি হলো সদিচ্ছা। বড় বাজেট বা বিশাল বহর নয়—মানুষের সাথে সরাসরি সংযোগই হতে পারে রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

আজিজার রহমানের এই প্রচারণা তাই শুধু ভোটের লড়াই নয়; এটি এক এক নীরব প্রতীকী প্রতিবাদ এবং গভীর অর্থবহ গণতান্ত্রিক যাত্রা।

আরএ

  • গাইবান্ধা
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় অ্যাম্বুল্যান্সে তেল সংকট: হাসপাতালে নেওয়ার আগেই রোগীর মৃত্যু
গাইবান্ধায় অ্যাম্বুল্যান্সে তেল সংকট: হাসপাতালে নেওয়ার আগেই রোগীর মৃত্যু
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল
গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক
গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক
গাইবান্ধায় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
গাইবান্ধায় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।