দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল সদর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল নির্বাচনী প্রচারণাকালে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
সোমবার টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের দুলালের মোড় এলাকায় ‘হরিণ’ প্রতীকের পক্ষে প্রচারণা চলাকালে একদল দুর্বৃত্ত তার গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে তার কয়েকজন কর্মী ও সমর্থক আহত হন।
ঘটনার পর পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ফরহাদ ইকবাল। একই সঙ্গে তিনি নিরাপদ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
এমএস/