দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সরকারের সফলতা দেখে কিছু লোক দেশ ধ্বংসের তালে মেতেছে। একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে তারা টাকা খরচ করছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট সদর উপজেলায় দরিদ্রদের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো লোক সরকারকে পছন্দ নাও করতে পারে। কিন্তু এর মানে এই না যে, তিনি দেশের ক্ষতি করবেন। সেই অধিকার কারোর নেই। অথচ তারা সরকারের ক্ষতি করতে গিয়ে দেশের ক্ষতি করছে। তারা টাকা খরচ করছে। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক ও নিজাম উদ্দিন প্রমুখ।
জেডএ