দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে এক লাখ সেনাবাহিনী সদস্য, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।
উপদেষ্টা আরও জানান, উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে। এবারের নির্বাচনে বিএনসিসি নিয়োগ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। এর আগে সুরক্ষা অ্যাপের সহায়তায় পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে আমরা আশাবাদী।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ছাড়াও বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে আই