দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, অতীতে একটি দল দশ টাকা কেজি চাল ও বিনামূল্যে স্বাস্থ্য সেবার কথা বলে মানুষকে ঠকিয়েছে। বর্তমানে আরেকটি দল ফ্যামিলি ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সুবিধার কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন জায়গায় উঠান বৈঠক ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ফখরুদ্দিন মানিক বলেন, সরকার গঠনের আগেই তারা এসব কার্ড বিক্রি করে দিচ্ছে। আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে জয়ী করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন।
গণসংযোগকালে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আহসান উল্যাহসহ নেতারা উপস্থিত ছিলেন।
আরএ