দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারায় অবস্থিত ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক্যাম্পে এই ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্যাম্পের চেয়ার-টেবিল ও প্যান্ডেল পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। তবে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন তারা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি তাদের।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ