• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া

জামিনে মুক্ত আসামির বদলে পালালেন হত্যা মামলার আসামি, ৬ কারারক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হৃদয় মিয়া (২৮) নামে এক হত্যা মামলার আসামি অন্য এক হাজতির জামিনের কাগজ ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পাঁচ হাজতি ও দুই কয়েদির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামি হৃদয় মিয়া জেলার কসবা উপজেলার নিমবাড়ি মধ্যপাড়ার মুজিবুর মিয়ার ছেলে। গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগার থেকে পালিয়ে যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা উপ-মহাপরিদর্শকের পক্ষে সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক আদেশে এক হাজতির পরিবর্তে অন্য হাজতিকে ভুলভাবে মুক্তি দেওয়ার অভিযোগে ছয়জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃত কারারক্ষীরা হলেন— মো. মোরশেদ আলম, ফটক কারারক্ষী মো. হানিফ, মুক্তি শাখার কারারক্ষী মো. সাহাব উদ্দিন, ভর্তি শাখার ইনচার্জ ও কারারক্ষী রবিউল আলম, কারাভ্যন্তরীণ গোয়েন্দা শাখার কারারক্ষী মো. জাহিদ হাসান এবং আইসিটি শাখার কারারক্ষী মো. আবু খায়ের।

ঘটনার বিষয়ে গত বৃহস্পতিবার জেলা কারা সুপার ওবায়দুর রহমান বিষয়টি লিখিতভাবে নবীনগর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতকে অবহিত করেন।

একই দিন জেলা প্রশাসনের পক্ষে মনজুরুল আলম সাতজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন— পলাতক হাজতি হৃদয় মিয়া (২৮), নবীনগর উপজেলার কৃষ্ণনগরের হাজতি দিদার হোসেন (২৮), একই উপজেলার নান্দুরা পূর্বপাড়ার হাজতি বিল্লাল মিয়া (২২), সদর উপজেলার পাঘাচং এলাকার কয়েদি মো. পলাশ হোসেন (২৫), কসবা উপজেলার কোন্নাবাড়ির কয়েদি আক্তার হোসেন ওরফে ছোটন (৩০), সিলেটের মোগলাবাজার থানার সুলতানপুর এলাকার হাজতি শিপন মিয়া (৪৫) এবং কসবা উপজেলার সোনারগাঁও এলাকার হাজতি মনির হোসেন (৫৫)। মামলায় অজ্ঞাতনামা আরও ৫–৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২ নম্বর আসামি হাজতি দিদার হোসেন ২০১৬ সালের একটি মামলায় গ্রেপ্তার হয়ে ১৫১ ধারায় কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার জামিননামা গত ২৯ ডিসেম্বর কারাগারে পৌঁছায়। ২৯ জানুয়ারি দুপুর ১১টা ৫২ মিনিটে জামিনে মুক্তি দেওয়ার সময় হৃদয় মিয়া নিজেকে দিদার হোসেন পরিচয় দিয়ে মুক্তি নেওয়ার চেষ্টা করে।

এ সময় হৃদয় কৌশলে দিদার হোসেনের কেস হিস্ট্রি টিকিট থেকে ছবি সরিয়ে ফেলে এবং ছবি হারিয়ে গেছে বলে দাবি করে। কারারক্ষীদের জিজ্ঞাসাবাদে সে দিদারের নাম-ঠিকানা ব্যবহার করে। মামলার কাগজে ছবি না থাকায় উপস্থিত অন্যান্য হাজতি ও কয়েদিরা তাকে জামিনপ্রাপ্ত দিদার হোসেন হিসেবে শনাক্ত করে। ফলে কর্তব্যরত কারারক্ষীরা তাকে মুক্তি দেন।

পরে বিষয়টি নিয়ে হাজতিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে, পারস্পরিক যোগসাজশ ও অনৈতিক লাভের আশায় পরিকল্পিতভাবে হৃদয়কে প্রতারণার মাধ্যমে পালাতে সহায়তা করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া বলেন, অন্য এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে হৃদয় নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে ছয় কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ঘটনাটি সত্য। তদন্ত কমিটি গঠনের প্রয়োজন হয়নি, কারণ প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবি/

  • ব্রাহ্মণবাড়িয়া
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল টর্চ লাইটকে কেন্দ্র করে বিতণ্ডায় যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল টর্চ লাইটকে কেন্দ্র করে বিতণ্ডায় যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।