• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

হিন্দু সম্প্রদায়ের জন্য যদি শহীদ হতে হয়, আমি প্রথম শহীদ হবো: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৫:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি আপনাদের এতটুকু বলতে পারি, আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন। আর নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা ফখরুল বলছি, আপনাদের সঙ্গে আছি; আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় আমি হবো, আমার দলের লোকেরা হবে। আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের আনন্দ যে আমরা হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করছি— আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। এটা পরিষ্কার কথা। এজন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে। আর স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে— হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট। এটা খুব ভালো একটা স্লোগান।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কি আপনাদেরকে বলেছি— ধানের শীষে ভোট দিলে স্বর্গে বা বেহেশতে যাওয়া যাবে? আমরা বলেছি, যেটাতে দেশের কাজ হবে। একটা দল যারা আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আমার ইসলাম ধর্মে কোথাও এ কথা বলা নেই। আমল যে করবে, আল্লাহর নির্দেশে কাজ যে করবে সেই বেহেশতে যেতে পারবে, অন্য কেউ বেহেশতে যেতে পারবে না।’

তিনি বলেন, ‘আরেকটা কথা পরিষ্কার, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই; ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমার দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম চলে গেছে; এই দেশটার জন্য। সেই সময় এই দলটা (জামায়াত) ওই পাকিস্তানকে সাহায্য করেছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ভুলবেন না। সুতরাং ওই দলকে (জামায়াত) বিশ্বাস করা যায় না, যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করেনি। এখন ক্ষমাও চায়নি না একবারের জন্য, ক্ষমা চায়ও নাই। সুতরাং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের লোক, আপনাদের জন্য কথা বলেছি, লড়াই করেছি এবং সংগ্রাম করছি। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৫ বছর কষ্ট করেছি। আমি ১১৭টা মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গিয়েছি এবং সাড়ে তিন বছর জেল খেটেছি। তার জন্য আমার কোনো দুঃখ নাই। আমরা যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, দেশটাকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে এটাতেই আমাদের আনন্দ।’

তিনি আরও বলেন, ‘তাই আসুন আগামী ১২ ফেব্রুয়ারি আমার মার্কা ধানের শীষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবেন। আপনাদের ভোটে বিজয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।’

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

/অ

  • হিন্দু সম্প্রদায়
  • ঠাকুরগাঁও
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।