দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। গত বছর যা ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে পাসের হার বাড়লেও এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।
অন্যদিকে এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ শিক্ষার্থী। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন। এর মধ্যে ৩ হাজার ৬৫৪ মেয়ে জিপিএ-৫ নিয়ে ছেলেদের থেকে এগিয়ে আছে। তবে এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে ৯১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯০ হাজার ১৮৬ জন। যার মধ্যে ৪৩ হাজার ১৬০ জন ছাত্র ও ছাত্রী ৪৭ হাজার ৩৬ জন। এর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। আর বহিষ্কার হয়েছে ৪৫ জন।
বোর্ডের ছয় জেলায় এ বছর ১৪৭৭টি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা হয়। এরমধ্যে ২৩১টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯০ টি। এ ছাড়া বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৬২ জন শিক্ষার্থী। মানবিক বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২ দশমিক ১৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২২৫ জন।
অন্যদিকে এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ০৪ শতাংশ নিয়ে সবার ওপরে আছে ভোলা। এর পর ৯১ দশমিক ০১ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ঝালকাঠি জেলা। ৯০ দশমিক ৮৩ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে আছে বরিশাল জেলা। ৮৯ দশমিক ৩১ শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে আছে পিরোজপুর জেলা। আর ৮৯ দশমিক ১৮ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে বরগুনা জেলা। ৮৩ দশমিক ০৫ শতাংশ নিয়ে সবচেয়ে পিছিয়ে পটুয়াখালী জেলা।
জেবি