দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারণা শেষে তার প্রচারের গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকায় আসছিল। এসময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় এসে গাড়িটিতে ভাঙচুর চালানো হয়।
দিরাই থানার ওসি এনামুল হক বলেন, হেলমেট পরিহিত থাকায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এবি/