দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইউপি সদস্য মো. শামীম মৃধা (৩৪)। গাজীপুরের পুবাইল পলিটেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে আজ শুক্রবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শামীম মৃধা উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
ইউপি সদস্য শামীম মৃধা বলেন, গত ইউপি নির্বাচনের আগে প্রচার হয় যে, নির্বাচনে অংশ নিতে ইউপি সদস্যকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সে কারণে জনসাধারণের সেবা করার উদ্দেশ্যে স্কুলে ভর্তি হই। আজ আমার আশা পূরণ করেছেন মহান আল্লাহ তায়ালা। আমি মনে করি, বাংলাদেশে এমন একটি আইন বাস্তবায়ন করা উচিত, যাতে আমার মতো সবাই এসএসসি পাস করতে আগ্রহী হবে। শিক্ষিত লোকজন চেয়ারম্যান-মেম্বার হলে জনসাধারণও ভালো সেবা পাবে।’
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘শামীম খুবই ভালো মনের মানুষ। তিনি একজন অনুসরণীয় ব্যক্তি। শিক্ষার কোনো বয়স নেই, মেম্বার শামীম মৃধা তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।’
জেবি