দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আপনার একটা ভোট অনেক মূল্যবান। আপনার ভোট আপনার, আপনার সন্তানের, এলাকার ভবিষ্যত। আজ যদি কেউ ভোট কিনতে চায় তাহলে আগামীকাল আপনার হক নেওয়ার বিনিময়ে পুষিয়ে নেবে। দুনিয়াতে ফ্রি ফ্রি বলে কিছু নেই।’
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা এ সময় তার প্রতীক হাঁস এ ভোট চেয়ে বলেন, ‘হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। ৩০০ আসনের এমপির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলার প্রতীক।’
তিনি বলেন, ‘আপনারা (উপস্থিতি) ভোটের আগের দিন বিকেল থেকে গণনা পর্যন্ত পাহারা দেবেন। আপনাদের ভোট হেফাজতে আছে কি-না খেয়াল রাখবেন। কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ তাদেরকে প্রতিহত করবে।’
রুমিন ফারহানা বলেন, ‘৫ আগস্টের পর বহু মানুষের নামে মামলা হয়েছে। টাকা দিলে মামলা উঠাব বলছে। টাকা না দিলে মামলায় নাম দেবে বলেছে। আপনারা কি আবারো এই অপশাসন চান?’ আমি কিন্তু কারো ওপর কোনো জুলুম করিনি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।’
/অ