দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জে নেতাকর্মীদের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দল থেকে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে শহর বিএনপির সদস্য সচিবসহ জেলা বিএনপির ৫ নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার এলাকায় এক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা।
পদত্যাগকারীরা হলেন- শহর বিএনপির সদস্য সচিব এড. মাহবুব আলম স্বপন, জেলা বিএনপি আহ্বায়ক সদস্য শাহাদাত হোসেন সরকার, মাহবুবুর রহমান, আতাউর হোসেন বাবুল ও কাজী আবু সুফিয়ান বিপ্লব। চারজনই মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের অনুসারী বলে পরিচিত।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে ক্রমাগত জেলার নেতৃবৃন্দকে বহিষ্কার করা হচ্ছে। কোনো রকম কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অগণতান্ত্রিক প্রক্রিয়া ও দলীয় গঠনতন্ত্রের বাইরে এসব বহিষ্কার আদেশ। দীর্ঘদিন ধরে হামলা মামলার শিকার হলেও দলের জন্য কাজ করা শীর্ষ নেতৃত্বদের বহিষ্কার করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা । তবে তারেক রহমান ডাকলে তারা ফিরবে বলে জানান। অন্যথায় নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগ কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদকে। এছাড়াও গত কয়েকদিনে জেলাসহ বিভিন্ন ইউনিটের এক ডজনের বেশি নেতাকর্মীকে সংগঠন বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
/অ